শুক্রবার, ০৫:৩৪ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ঢামেক হাসপাতালে আগুন : পালানোর সময় রোগীর মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আগুন লাগায় পালাতে গিয়ে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী এক রোগীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন কুমিল্লার তিতাস থানার শ্রী নয়ন কান্দি গ্রামের বাসিন্দা।

ঢামেক হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে নিহতের ছেলে মফিজ জানান, তার বাবা শনিবার শ্বাসকষ্ট নিয়ে ঢামেক হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় চিকিৎসা নিচ্ছিলেন।

তিনি বলেন, বিকেলে হাসপাতালের চতুর্থ তলায় কিডনি বিভাগে আগুন লাগলে তিনি তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দফতর সূত্র জানায়, বিকেল ৩টা ৪৫ মিনিটে নতুন ভবনের ৪র্থ তলার একটি কক্ষে এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত হয়।

এফএসসিডি সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আগুন লাগার সময় শ্বাসকষ্টজনিত কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com