মঙ্গলবার, ০৮:২৩ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হিরো আলমের পর জাকের পার্টিরও ফল প্রত্যাখ্যান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৬৭ বার পঠিত

আশরাফুল আলম ওরফে হিরো আলমের পর জাকের পার্টিরও বগুড়ার দুটি আসনের নির্বাচনী ফল প্রত্যাখ্যান করেছে। সেই সাথে আগামী নির্বাচনে ইভিএম এ ব্যবহার না করার দাবি জানিয়েছে জাকের পার্টি।

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সদ্য সমাপ্ত বগুড়া- ৪ (কাহালু–নন্দীগ্রাম) এবং বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জাকের পার্টি মনোনীত দুই প্রার্থী যথাক্রমে আব্দুর রশিদ সরদার ও মোহাম্মদ ফয়সাল বিন শফিক সনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাকের পার্টির দুই প্রার্থী অভিযোগ করেন, নির্বাচনে ইভিএম এ ভোট গ্রহণ প্রশ্নবিদ্ধ। এর চিপসেট পরিবর্তন করা যায়। ভোট প্রদানকালে পছন্দের মার্কায় ভোট দিলে অন্য মার্কায় চলে যাওয়াসহ কারিগরী ত্রুটি দেখা দেয়। ভোট কেন্দ্র পরিদর্শনকালে সাধারণ ভোটাররা আমাদের কাছে এ বিষয় তুলে ধরেছেন।

এতে দেখা যাচ্ছে, একটি বাটনে চাপ দিয়ে ভোট আরেক মার্কার হিসেবে তুলে নেয়া যাচ্ছে। তারা বলেন, বগুড়ায় জাকের পার্টির প্রচুর ভোটার, কর্মী ও সমর্থক রয়েছে। কিন্তু আমাদের দু‘জনকে অল্প ভোটের কোঠায় রাখা হয়েছে যা অগ্রহণযোগ্য। আমরা গোলাপ ফুল প্রতীকে সামান্য ভোট দেখে মর্মাহত হয়েছি। তাই নির্বাচনী ফলাফল আমরা প্রত্যাখ্যান করলাম।

জাকের পার্টির দাবি ইভিএম নয়, প্রচলিত ব্যালটে ভোট হোক অথবা হ্যাকিংমুক্ত সর্বাধুনিক প্রযুক্ত ব্লক চেইন টেকনোলজি ও ইভোটিং প্রবর্তন করা হোক।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থী আব্দুর রশিদ সরদার গোলাপ ফুল প্রতীকে প্রাপ্ত ভোট চার হাজার ৬৪ ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে জাকের পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিন শফিক সনির প্রাপ্ত ভোট মাত্র ৪১৭।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com