রবিবার, ০১:৪৪ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বকাপ জয়ের পর এমবাপ্পেকে নিয়ে ‘কুরুচিকর’ আচরণ করেছেন মেসিও!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৩০ বার পঠিত

বিশ্বকাপে ফ্রান্সের তারকা খেলায়াড় কিলিয়ান এমবাপ্পেকে শুধু একা এমিলিয়ানো মার্তিনেস অপমান করেছেন তাই নয়, সঙ্গী হয়েছিলেন স্বয়ং লিওনেল মেসিও! ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। যে ট্রফি নিয়ে দেশের রাস্তায় উৎসব করেন মেসিরা। ওই সময় মার্তিনেসকে দেখা গিয়েছিল এমবাপ্পের মতো দেখতে একটি পুতুল নিয়ে ঘুরতে। যা নিয়ে বিতর্ক হয়। তবে কম যাননি মেসিও।

কাতার বিশ্বকাপে টাইব্রেকারে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের উৎসব পালনের সময় মেসির হাতে দেখা গিয়েছিল একটি কচ্ছপ পুতুল। কোনো সমর্থক এটি মেসির দিকে ছুড়ে দিয়েছিলেন। ওই পুতুল নিয়ে ঘুরছিলেন মেসি। কিন্তু এই পুতুলের অর্থ কী? এমবাপ্পেকে অনেকে কটাক্ষ করেন এই কচ্ছপের সাথে। ডোনাটেলো নামে একটি কার্টুন চরিত্র রয়েছে। সে নিনজা কচ্ছপ। ওই চরিত্রের মুখের সাথে এমবাপ্পের মিল খুঁজে পান অনেকে। ওই কারণে এমবাপ্পেকে কটাক্ষ করা হয় ওই পুতুল দিয়ে। নিজে থেকে না হলেও মেসি ওই পুতুল হাতে নেয়ায় অনেকের মতে তিনি এমবাপ্পেকে অপমান করেছেন। এমবাপ্পের শারীরিক গঠন নিয়ে এই কটাক্ষ করায় অনেকে মনে করছেন এই আচরণ ‘কুরুচিকর’।

বিশ্বকাপের পর বার বার প্রশ্ন উঠেছিল মার্তিনেসের আচরণ নিয়ে। কিন্তু এবার প্রশ্ন উঠছে মেসিকে নিয়েও। ক্লাব ফুটবলে একই দলের খেলেন মেসি ও এমবাপ্পে। পিএসজি-র দুই ফুটবলারের সম্পর্ক কেমন? মেসি কিছু দিন আগে এক সাক্ষাৎকারে বলেন, ‘ফাইনালে নিয়ে এমবাপের সাথে আমার কথা হয়েছে। ম্যাচ নিয়ে কথা হয়েছে। আর্জেন্টিনার মানুষ কিভাবে উৎসব পালন করেছে, সেটা নিয়ে কথা হয়েছে। আমি ছুটিতে ছিলাম, সেই সময়টা কিভাবে কাটালাম, কিভাবে আনন্দ করলাম, সেই সব কথা হয়েছে এমবাপ্পের সাথে। আমিও বিশ্বকাপ ফাইনালে হারের কষ্ট জানি। সেই হার নিয়ে আমি কথা বলতে চাই না। আসল কথা হলো, আমার সাথে এমবাপের কোনো সমস্যা নেই। আমাদের সম্পর্ক বরং খুব ভালো।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com