রবিবার, ০৩:০৭ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা গণতন্ত্র মঞ্চের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৫০ বার পঠিত

আগামী ১১ ফেব্রুয়ারি ঢাকাসহ সারাদেশে পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিপ্লবী ওয়র্কার্স পার্টির সম্পাদক সাইফুল হক এই কর্মসূচি ঘোষণা দেন।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি, বর্তমান সরকারের পদত্যাগ দাবি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রত্যাহারের দাবিতে গণতন্ত্র মঞ্চ সারাদেশে ১১ ফেব্রুয়ারি পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করবে। সেদিন মিরপুর-১২ নম্বরে গণতন্ত্র মঞ্চ গণসংযোগ করবে। পরে একই দিন ফার্মগেট শাহবাগ পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করবে।

সাইফুল হক বলেন, অল্প সময়ের মধ্যে বিএনপিসহ সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলো এক দফা দাবিতে যৌথ ঘোষণার মধ্য দিয়ে যুগপৎ আন্দোলন কর্মসূচিতে রাজপথে নামবে। সরকার যদি সোজা পথে না হাটে সেক্ষেত্রে গণজাগরণ জোরদার করে গণঅভ্যুত্থান সৃষ্টির মাধ্যমে এই সরকারকে গলায় গামছা পেঁচিয়ে বিদায় করা হবে। কারণ এই সরকারের নৈতিক কোনো ভিত্তি নেই ক্ষমতায় থাকার। তাই আগামী কয়েক মাসের মধ্যেই এই সরকারকে বিদায় নিতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com