সোমবার, ০১:৩৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ইলহান ওমরকে পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে অপসারণ করল রিপাবলিকানরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১২১ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সদস্যরা প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি থেকে মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমরকে অপসারণ করেছে। অতীতে ইসরাইলের প্রতি তার সমালোচনার কারণে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছে।

বৃহস্পতিবার ইলহান ওমরকে ২১৮-২১১ ভোটে অপসারণ করা হয়। ডেমোক্র্যাটরা অবশ্য এই প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছিল। ইলহান ওমর সাবেক সোমালিয়া থেকে আসা উদ্বাস্তু এবং কংগ্রেসে নির্বাচিত দুই মুসলিম নারীর অন্যতম।

রিপাবলিকান আইনপ্রণেতারা যুক্তি দেন যে ওমর ‘অ্যান্টি-সেমিটিক’ এবং ‌অ্যান্টি-ইসরাইল।’ এ কারণে তিনি পররাষ্ট্র নীতি প্যানেলে কাজ করতে অযোগ্য।

তবে ভোটের আগে ওমর বলেন, তার পরিচিতির কারণেই রিপাবলিকানরা তাকে টার্গেট করছে।

ওমর বলেন, ‘এমন ধারণা প্রচলিত রয়েছে যে আপনি সন্দেহভাজন হবে যদি আপনি অভিবাসী হন কিংবা আপনি বিশ্বের নির্দিষ্ট অংশের লোক হয়ে থাকেন কিংবা আপনার চামড়ার নির্দিষ্ট কোনো রঙের হয় কিংবা আপনি মুসলিম হন।’

তিনি বলেন, ‘রিপাবলিকান পার্টির সদস্যদের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামাকে গোপন মুসলিম হিসেবে অভিহিত করাটা কোনো কাকতালীয় বিষয় ছিল না।’

ওমর বলেন, তিনি রিপাবলিকানদের এই পদক্ষেপে সন্ত্রস্ত্র হবেন না।

তিনি বলেন, ‘আমি এক মেয়াদে এই কমিটিতে না থাকলে আমার কণ্ঠ আরো সোচ্চার হবে, আরো শক্তিশালী হবে এবং আমার নেতৃত্ব আগের মতোই বিশ্বজুড়ে প্রশংসিত হবে। কাজেই আপনার ভোট দেন বা না দেন, আমি আমার জায়গাতেই থাকব।’

তিনি বলেন, ‘যারা অন্যায় যুদ্ধ, নৃশংসতা, জাতিগত শুদ্ধি অভিযান, দুর্নীতি, উচ্ছেদের’ শিকার হচ্ছেন, তাদের পক্ষে কথা বলা অব্যাহত রাখবেন।

হোয়াইট হাউস ওমরকে কমিটি থেকে অপসারণকে ‘রাজনৈতিক চালবাজি’ এবং ‘আমেরিকান জনগণের জন্য ক্ষতিকর কাজ’ হিসেবে অভিহিত করেছে।

হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জ্যাঁ-পিয়েরে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, ‘কংগ্রেসওম্যান ওমর কংগ্রেসের একজন অত্যন্ত শ্রদ্ধাভাজন সদস্য।’ তিনি আরো জানান, ইসরাইলবিষয়ক অতীতের মন্তব্যের জন্য ওমর ক্ষমাও চেয়েছিলেন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com