রবিবার, ০১:৪২ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

আগামী মার্চে বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা দুটি স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

টম অ্যাবেল ও রেহান আহমেদ প্রথমবারের মতো ইংলিশদের রঙিন পোশাকের দলে জায়গা করে নিলেন।

ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের এটি দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ সফর। এই সফরে তিন ম্যাচের ওয়ানডে ও সমান টি-টোয়েন্টি খেলবে দলটি। তবে সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও, তা বাতিল করা হয়েছে।
ইংল্যান্ড দলের আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা রয়েছে।

আগামী ১ ও ৩ মার্চ মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ দুই ম্যাচ হবে যথাক্রমে ৬ ও ৯ মার্চ। মিরপুরে ১২ ও ১৪ মার্চ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।

ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, সাকিব মাহমুদ,দাউদ মালান,আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলে, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।

টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক)টম অ্যাবেল,রেহান আহমেদ, মঈন আলী, জফরা আর্চার, স্যাম কারান, বেন ডাকেট, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, দাউদ মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে, ক্রিস ওকস, মার্ক উড।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com