সোমবার, ১২:৩৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

‘ক্রিমিয়া আর কখনই ইউক্রেনের হবে না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ১১০ বার পঠিত

কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে দখলে নেয় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি এই অঞ্চলসহ রাশিয়ার দখলে যাওয়া সকল ভূখণ্ড পুনরুদ্ধারের অঙ্গীকার করেছেন। তবে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট জোরান মিলানোভিচ বলেছেন, ক্রিমিয়া আর কখনই ইউক্রেনের অংশ হবে না। খবর রয়টার্সের।

গতকাল সোমবার ইউক্রেনে পশ্চিমাদের কর্মকাণ্ডের তীব্র সমালোচনাকারী মিলানোভিচ জানান, তিনি চান না তার দেশ ইউক্রেনে ১১ মাস ধরে চলা যুদ্ধের সম্ভাব্য ভয়াবহ পরিণতির মুখোমুখি হোক।

ডিসেম্বরে ক্রোয়েশিয়ার আইনপ্রণেতারা ইউক্রেইনীয় সেনাবাহিনীকে সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক মিশনে যোগ দেওয়ার প্রস্তাব খারিজ করে দিয়েছিলেন।

মিলানোভিচ বলেন, ইউক্রেনে জার্মান ট্যাংকের প্রবেশ, রাশিয়াকে চীনের দিকে আরও ঠেলে দেবে এবং এটা স্পষ্ট যে ক্রিমিয়া আর কখনই ইউক্রেনের অংশ হবে না।

২০১৪ সালে রাশিয়া কৃষ্ণসাগরীয় উপদ্বীপটি দখল করে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নিলেও বিশ্বের বেশির ভাগ দেশই এর স্বীকৃতি দেয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com