সোমবার, ১২:৩৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

যে দেশে যত খুশি সন্তান নিতে পারবেন দম্পতিরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ১০৭ বার পঠিত

চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের দম্পতিরা যত ইচ্ছে সন্তান নিতে পারবেন। জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসির খবরে বলা হয়েছে, চীনের ৬০ বছরের ইতিহাসে গত বছর জনসংখ্যা কমতির দিকে গেছে। কয়েক দশক ধরে দেশটিতে এক সন্তান নীতি চলে আসছিল। ২০২১ সালে তিন সন্তান পর্যন্ত নেওয়ার অনুমতি দেয় চীন সরকার।

আট কোটি মানুষের সিচুয়ান প্রদেশে এবার বিয়ে না করেও সন্তান গ্রহণের বৈধতা দেওয়া হয়েছে। এমন সন্তানরা সব ধরণের সুবিধা পাবে। এর আগে প্রদেশটিতে কোনো নারী একা সন্তান জন্ম দিয়ে তা রেজিস্ট্রেশন করতে পারতেন না।

১৯৭৯ সাল থেকে চলে আসা এক সন্তান নীতি ২০১৬ সালে বাতিল করা হয়। এর আগে ওই নীতি না মানলে জরিমানা আরোপ করা হতো। এমনকি চাকরিও হারাতে হতো একাধিক সন্তানের মা-বাবাকে। এই নীতির কারণে অনেক নারীকে বাধ্যতামূলক গর্ভপাতও করাতে হয়েছে। ২০১৬ সালে চীনে জন্মের চেয়ে মৃত্যু সংখ্যা বেশি হলে কর্তৃপক্ষের টনক নড়ে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com