রবিবার, ১২:৫৪ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিশ্বে প্রথম : অনলাইন কোচ নিয়োগ করছে পাকিস্তান!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ১১৭ বার পঠিত

গত কয়েক বছরে পাকিস্তানের অন্যতম সফল কোচ পরিচিত ছিলেন মিকি আর্থার। কিন্তু রামিজ রাজা জমানায় সরে যেতে হয়েছিল তাকে। নাজম শেটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পরে আবার ফিরিয়ে আনতে চলেছেন তাকে। কিন্তু কোচ হিসাবে দায়িত্ব নিলেও আর্থারকে নাকি মাঠে পাবেন না বাবর আজমরা। অনলাইনে দলকে কোচিং করাবেন তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে খবর, আর্থারের সাথে কথাবার্তা প্রায় ৯০ শতাংশ পাকা। খুব তাড়াতাড়ি তিনি দায়িত্ব নেবেন। কিন্তু এখনই তাকে পাকিস্তান দলের সাথে যোগ দিতে দেখা যাবে না। কারণ, এখন কাউন্টিতে ডার্বিশায়ারের কোচ আর্থার। যত দিন সেই চুক্তি রয়েছে তত দিন পাকিস্তানে যাওয়া তার পক্ষে সম্ভব নয়।

পিসিবি-র এক কর্মকর্তা জানিয়েছেন, কোচ হওয়ার পরে অনলাইনে দলের সাথে যোগাযোগ রাখবেন আর্থার। অনলাইনেই কোচিং করাবেন তিনি। তবে অক্টোবর-নভেম্বর মাসে ভারতে এক দিনের বিশ্বকাপের আগে পাকিস্তান দলের সাথে যোগ দেবেন আর্থার। তত দিন একজন সহকারী কোচ রাখবে পিসিবি। সেই কোচ মাঠে বাবরদের সঙ্গে থাকবেন।

কয়েক দিন আগেই আর্থাররে পুনরায় নিযুক্তির কথা জানিয়েছিলেন নাজম। তিনি বলেছিলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই যে আর্থারের সাথে আমাদের ৯০ শতাংশ কথাবার্তা হয়ে গিয়েছে। আর্থার দায়িত্ব নিলে ও নিজের মতো দল তৈরি করবে। সেখানে বোর্ড হস্তক্ষেপ করবে না। আমরা খালি ওর বেতন নিয়ে চিন্তা করব। আশা করছি ২-৩ দিনের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে।’

২০১৬ সালে পাকিস্তানের কোচ হয়েছিলেন আর্থার। তার নেতৃত্বেই ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। ২০১৯ সালে সরিয়ে দেয়া হয় আর্থারকে। সাবেক পাকিস্তানি স্পিনার সাকলাইন মুশতাককে দলের কোচ করা হয়। তার পর থেকে পাকিস্তানের ক্যাবিনেটে কোনো আইসিসি ট্রফি ঢোকেনি। ক্ষমতায় ফিরে এ বার সাকলাইনের জায়গায় আর্থারকে কোচ করে আনতে চাইছেন নাজম। এখন দেখার অনলাইন কোচ কবে পাকিস্তানের দায়িত্ব নেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com