শুক্রবার, ০৭:৩১ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ব্রাহ্মণবাড়িয়া উপ-নির্বাচনে নিখোঁজ প্রার্থীকে খুঁজতে ইসির কঠোর নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনের উপ-নির্বাচনের নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদকে উদ্ধারের জন্য মাঠ প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফের নিখোঁজের ঘটনা ইসির নজরে এসেছে। এটি নিয়ে আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি।

নির্বাচন কমিশনার জানান, আসলে কী ঘটেছে সেটি জানার জন্য একটি তদন্ত কমিটি করা হয়েছে। ডিসি, এসপি ও নির্বাচন কর্মকর্তার নিকট চিঠি পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, আমাদের মতো করেই আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেভাবে হোক তাকে উদ্ধার করতে। আইন-শৃঙ্খলা বাহিনী উদ্ধার করতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি না।

আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, আন্তরিকতার সাথে যেভাবেই হোক তাকে নির্বাচনের আগেই উদ্ধার করে নিয়ে আসেন। সেটা যদি নির্বাচনের আগেই হয় তাহলে ভালো। কমিশন তো নিজে গিয়ে আনতে পারবে না। আমরা আমাদের দায়িত্বটা সম্পন্ন করে ফেলেছি। কড়াভাবে নির্দেশ দিয়েছি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহারের আগ্রহের কথা জানিয়ে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচনে সিসি ক্যামেরা ব্যবহার করা হলে নির্বাচন কমিশন এবং ভোটার সবার জন্যই ভালো হয়। আমরা চাই সিসি ক্যামেরা ব্যবহার করতে। তবে এটা দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করবে। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। তবে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com