রবিবার, ১২:৫৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

শেখ মেহেদীর অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের জয়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১২৫ বার পঠিত

টানা তৃতীয় জয় তুলে নিলো রংপুর রাইডার্স। শেখ মেহেদীর অলরাউন্ড নৈপুণ্যে ঢাকা ডমিনেটর্সকে ৫ উইকেটে হারিয়েছে রংপুর। এই জয়ে পয়েন্ট টেবিলের স্থান পরিবর্তন না হলেও নকআউট পর্বের পথে এগিয়ে গেল ২০১৭ বিপিএলে শিরোপাজয়ীরা।

সোমবারও সুযোগের সদ্ব্যবহার করতে ব্যর্থ নাইম শেখ। ৫ বল খেলেও ডাক মেরে ফিরেছেন রংপুরের এই ওপেনার। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দলকে জয়ের পথেই রাখেন রনি তালুকদার ও শেখ মেহেদী। ৪৫ বলে ৬৩ রান যোগ করেন দুজনে মিলে। তবে নবম ওভারে ২৮ বলে ২৯ রান করে রনি তালুকদার ফিরলে ভাঙে এই জুটি। তবে আধিপত্য ধরে রেখে নিজের মতো খেলতে থাকেন শেখ মেহেদী।

রনি তালুকদার ফেরার পরের ওভারেই ফেরেন ৪ নাম্বারে ব্যাট করতে আসা শোয়েব মালিক। পাকিস্তানের এই অলরাউন্ডারের ব্যাটে আসে মোটে ৬ রান। ১০ বলে সমান ৬ রান করে ফেরেন অধিনায়ক নুরুল হাসান সোহানও, সৌম্য সরকারের শিকার তিনি। তবে এরই মাঝে অর্ধশতক তুলে নেন মেহেদী, মাত্র ৩১ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।

যদিও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে যেতে পারেননি মেহেদী, তবে দলকে তিন অংকের ঘরে পৌঁছে দেন তিনি। মোহাম্মদ নাওয়াজের সাথে তার ২৮ রানের জুটি ভাঙে দলীয় ১০৫ রানে তিনি আউট হলে। আউট হবার আগে ৪৩ বলে ৬ চার আর ৫ ছক্কায় ৭৩ রান করেন শেখ মেহেদী। বাকি পথটা নাওয়াজ আর ওমরজাই মিলে পাড়ি দেন। দুজনের ১৫ বলে ২৩ রানের জুটিতে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেটের জয় পায় রংপুর রাইডার্স।

এর আগে রংপুর রাইডার্সকে জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য দেয় ঢাকা ডমিনেটর্স। উসমান ঘানির অপরাজিত ৫৫ বলে ৭৩ রানে মান বাঁচানো এই সংগ্রহ পায় ঢাকা। ৫ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামে তাদের ইনিংস। ইনিংস বড় করতে পারেননি নাসির হোসেন, ২২ বলে ২৯ রান আসে তার ব্যাটে।

ঢাকার উদ্বোধনী জুটি ভাঙে দ্বিতীয় ওভারেই, ৫ রান করে ওমরজাইয়ের প্রথম শিকার হন মিজানুর রহমান। আরেক ওপেনার সৌম্য সরকারকেও ফিরিয়েছেন ওমরজাই। আগের ম্যাচে অর্ধশতক হাঁকানো সৌম্য আজ ফেরেন মাত্র ১১ রানে। দাঁড়াতে পারেননি এলেক্স ব্লেকও, শেখ মেহেদীর শিকার হয়ে ফিরেন ৪ রানে। দলের সংগ্রহ তখন ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮ রান।

সেখান থেকে দলের হাল ধরেন উসমান ঘানি। প্রথমে মোহাম্মদ মিথুনের সাথে গড়েন ৪১ রানের জুটি। মিথুন আলি ১৪ রান করে রাকিবুল হাসানের শিকার হলে এবার অধিনায়ক নাসির হোসেনকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান ঘানি। তোলে নেন আসরে নিজের প্রথম অর্ধশতক। সেই সাথে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ৫৫ রান।

নাসির হোসেন জ্বলে উঠার আগেই ফেরেন রানআউটে কাটা পড়ে। আউট হবার আগে তার ব্যাটে আসে ২২ বলে ২৯ রান। তবে শেষ ওভারে ১৮ রান এনে ইনিংসটা সমৃদ্ধ করেন উসমান ঘানি। দল থামে ৫ উইকেটে ১৪৪ রানে। উসমান ঘানি করেন ৫৫ বলে ৭৩ রান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com