রবিবার, ১১:৩২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ফিনল্যান্ডকে ন্যাটোতে গ্রহণ করা হতে পারে, সুইডেনকে নয় : এরদোগান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান ইঙ্গিত দিয়েছেন যে আঙ্কারা ফিনল্যান্ডকে সামরিক জোট ন্যাটোতে গ্রহণ করতে পারে, তবে সুইডেনকে নয়।

দেশ দুটির ন্যাটোতে অন্তর্ভুক্তি নিয়ে আলোচনা স্থগিত করার কয়েক দিন পর এই মন্তব্য করলেন এরদোগান। সুইডেনের রাজধানী স্টকহোমে এক উগ্রবাদী রাজনীতিবিদ পবিত্র কুরআনে অগ্নিসংযোগ করার প্রতিবাদে আলোচনা স্থগিত করে তুরস্ক।

রোববার টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় এরদোগান বলেন, ন্যাটোতে অন্তর্ভুক্তি প্রশ্নে ফিনল্যান্ডকে আমরা ভিন্ন বার্তা দিতে পারি। আর সুইডেন যখন আমাদের বার্তা দেখবে, তখন তারা শোকাভিভূত হবে। তবে সুইডেনের মতো ভুল করবে না ফিনল্যান্ড।

গত বছর ইউক্রেনে রাশিয়ার হামলার পর নিরপেক্ষ থাকার নীতি থেকে সরে ন্যাটোতে যোগ দেয়ার জন্য আবেদন করে সুইডেন ও ফিনল্যান্ড।
ন্যাটোর ৩০ সদস্যের সবাইকেই নতুন কোনো দেশের অন্তর্ভুক্তির বিষয়টি অনুমোদন করতে হয়। এ কাজটি এখন পর্যন্ত করেনি কেবল তুরস্ক ও হাঙ্গেরি। হাঙ্গেরির আগামী মাসেই অনুমোদন করবে বলে ধারণা করা হচ্ছে।

সুইডেনের বিরুদ্ধে তুরস্কের প্রধান অভিযোগ হলো, দেশটি নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যদের সহায়তা দিচ্ছে।

আগামী মে মাসে নির্বাচনে অংশ নিচ্ছেন এরদোগান। তিনি সুইডেনের ন্যাটোতে অন্তর্ভুক্তির বিষয়টি রুখে দেয়াকে তার নির্বাচনী কাজে ব্যবহার করতে পারেন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com