রবিবার, ১০:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

মস্কো যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১০৯ বার পঠিত

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি দু’দিনের সফরে আজ রোববার মস্কো যাচ্ছেন। এক সপ্তাহ আগে রাশিয়া থেকে অপরিশোধিত তেল এবং তেলজাত সামগ্রী আমদানি নিয়ে সমঝোতা হওয়ার প্রেক্ষাপটে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল সোমবার দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আনুষ্ঠানিক বৈঠক করবেন।

ইউক্রেনে রুশ সামরিক অভিযান এবং পাশ্চাত্যের প্রতিক্রিয়ার মধ্যে এই সফর হওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মাধ্যমে দু’দেশের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। তাদের আলোচনায় আফগানিস্তানের অবনতিশীল অবস্থাও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র দফতর সুইডেন, নেদারল্যান্ডসের মতো ইউরোপিয়ান দেশগুলোতে ইসলামোফোবিয়া অব্যাহত থাকার নিন্দা জানিয়েছে। পররাষ্ট্র দফতর একে নির্বোধ, বর্ণবাদী ও খুবই আক্রমণাত্মক ঘটনা হিসেবে অভিহিত করে।

সূত্র : দি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com