রবিবার, ১০:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পবিত্র কুরআন হিফজ করায় তুরস্কে ২৫৮ কিশোর-কিশোরীকে সংবর্ধনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১২৬ বার পঠিত

পবিত্র কুরআনে কারিম হিফজ সম্পন্ন করায় তুরস্কে এবার অন্তত ২৫৮ জন কিশোর-কিশোরীকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার দেশটির তোকাত জেলার গাজি ওসমান পাশা জামে মসজিদে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিতিত ছিলেন তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান ড. আলি এরবাশ।

বহু সংখ্যক অতিথির উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়ার পর ড. আলি এরবাশ সংবর্ধনা অনুষ্ঠানে ব্ক্তব্য দেন।

এ সময় তিনি বলেন, ‘তোমরা এখানে কুরআন শিখলে এবং ভবিষ্যতে অন্যদের তা শেখাবে। হাদিসে রাসূল সা: বলেছেন, তোমাদের মধ্যে যে কুরআন শেখে এবং শেখায় সেই সর্বোত্তম।’

তুরস্কের প্রতিটি মসজিদ, যারা কুরআন শিখতে চায়, তাদের ধারাবাহিকভাবে সে বিষয়ে সহযোগিতা করে আসছে বলেও জানান ড. আলি এরবাশ।

তিনি বলেন, ‘এখানে (তুরস্কে) মাধ্যমিক এবং উচ্চ বিদ্যালয়ে পবিত্র কুরআনের জন্য একটি নির্বাচনী কোর্স রয়েছে। যা আমাদের শিক্ষার্থীদের উপযুক্ত বয়সে কুরআন শেখার বড় সুযোগ।’

অনুষ্ঠানে আলি এরবাশ শিক্ষার্থীদের উদ্দেশে আরো বেশকিছু অনুপ্রেরণামূলক কথা বলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ১২০ জন কিশোর ও ১৩৮ জন কিশোরী হাফেজে কুরআনকে সনদ ও ইজাজত দেয়া হয়।

সূত্র : তুর্কি নিউজ এজেন্সি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com