রবিবার, ১০:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

হাসপাতালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১৩৪ বার পঠিত

পূর্ব ইউক্রেনে রুশ নিয়ন্ত্রিত এলাকার একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন হাসপাতালটির নার্স-চিকিৎসক এবং রোগীসহ আরও ২৪ জন।

গতকাল শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়- রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, লুহানস্কের ওব্লাস্ট অঞ্চলের নোভোআইদার শহরে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা হিমার্স রকেটের সাহায্যে ক্ষেপণাস্ত্র হামলাটি চালায় ইউক্রেনীয় সেনারা।

বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি বহুল পরিচিত ও গুরুত্বপূর্ণ বেসামরিক চিকিৎসাকেন্দ্রে এমন ইচ্ছাকৃত ক্ষেপণাস্ত্র হামলা নিঃসন্দেহে কিয়েভ সরকারের একটি গুরুতর যুদ্ধাপরাধ।’ রাশিয়ার এমন দাবির প্রতিক্রিয়ায় ইউক্রেন এখনো কোনো মন্তব্য করেনি।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যারা এ অপরাধের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত তাদের সবাইকে খুঁজে বের করে জবাবদিহির আওতায় আনা হবে।’

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইউক্রেনের এ হামলায় সামরিক-বেসামরিক চিকিৎসাকর্মীসহ হাসপাতালটিতে কর্মরত অনেকেই হতাহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com