রবিবার, ১০:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ক্যালিফোর্নিয়ায় ফের বন্দুকধারীর হামলা, নিহত ৩

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩
  • ১২৬ বার পঠিত

 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থামছেই না আগ্নেয়াস্ত্র সহিংসতা। এবার লস অ্যাঞ্জেলসের বিলাসবহুল একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে প্রাণ গেল তিন জনের। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গতকাল শনিবার বেভারলি ক্রেস্ট এলাকায় স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। হতাহতদের একটি গাড়ির মধ্যে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র সার্জেন্ট ব্রুস বোরিহান বলেন, নিহতদের মধ্যে দুজনকে ব্যক্তিগত গাড়িতে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অন্য দুজনকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বোরিহান।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। অপরদিকে হামলাকারী হিসেবে সন্দেহভাজনের পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন, তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে ভাড়া বাড়িতে কোনো পার্টি ছিল কি না বা কোনো ধরনের জমায়েত হয়েছিল কি না।

চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় এটি ষষ্ঠ গণহত্যার ঘটনা। এর আগে ২১ জানুয়ারি লস অ্যাঞ্জেলসে বন্দুকধারীর গুলিতে নিহত হন ১১ জন। এর দুদিন পরই অপর এক হামলায় হাফ মুন বে’তে প্রাণ যায় সাত জনের। একের পর এক ম্যাস শ্যুটিংয়ের ঘটনায় ক্ষুব্ধ অঙ্গরাজ্যটির বাসিন্দারা। ফলে যুক্তরাষ্ট্রে আবারও জোরদার হয়েছে অস্ত্র আইন কড়াকড়ি করার দাবি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com