রবিবার, ১০:০৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ভারতের রাজস্থানে ভাঙল বিমান, সংঘর্ষ মধ্যপ্রদেশে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

ভারতে এক দিনে দুর্ঘটনার কবলে বিমানবাহিনীর তিনটি বিমান। দেশটির রাজস্থানের ভরতপুরে বিমানবাহিনীর বিমান ভেঙে পড়েছে। পাশাপাশি, মধ্যপ্রদেশের মোরেনাতে দুর্ঘটনার কবলে দুই যুদ্ধবিমান, সুখোই-৩০ এবং মিরাজ-২০০০।

শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে বিমানবাহিনীর বিমানে দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে।

ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে শনিবার সকালে। স্থানীয় প্রশাসনের তরফে উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা।

স্থানীয় সূত্রে দাবি, দুর্ঘটনাস্থলে বিমানচালকের খোঁজ মেলেনি। তার সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। চলছে উদ্ধারকাজ। বিমানে কতজন ছিলেন, তা-ও স্পষ্ট নয়।

শনিবার রাজস্থানের উদয়পুরে যাওয়ার কথা রয়েছে দেশটির প্রধানমন্ত্রীর। যদিও উদয়পুর থেকে ভরতপুরের দূরত্ব ৫০০ কিলোমিটারের বেশি। তা সত্ত্বেও তিনি রাজ্যে নামার আগে বিমান দুর্ঘটনা উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনিক মহলে। কিভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

একই সাথে শনিবার সকালেই মধ্যপ্রদেশে দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনীর আরো দুই বিমান। যুদ্ধবিমান সুখোই-৩০ এবং মিরাজ-২০০০ ভেঙে পড়েছে। সেখানেও শুরু হয়েছে উদ্ধারকাজ।
সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com