বৃহস্পতিবার, ০৮:১৪ পূর্বাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

জোহানেসবার্গে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ বার পঠিত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। ব্যবসায়িক রাজধানী নিয়ন্ত্রণের জন্য কয়েক মাস ধরে রাজনৈতিক কৌশল এবং আইনি লড়াইয়ের পর শুক্রবার নতুন মেয়র নির্বাচিত হন।

ইসলামিক দল আল জামা-আহ পার্টির থাপেলো আমাদ (৪১) জোহানেসবার্গের মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার বৃহত্তম বিরোধী জোট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (ডিএ) প্রার্থী হিসেবে এই পদে নির্বাচিত হন। এখন তিনি বর্তমান মেয়র এমফো ফালাতসের (৪৫) স্থালাভিষিক্ত হবেন।

জয়ের পর উচ্ছ্বসিত আমাদ জানান, প্রথম মুসলিম হিসেবে দেশের সবচেয়ে বড় মহানগর পরিচালনার দায়িত্ব পাওয়ায় তিনি অভিভূত!

ভোটের পর তিনি কাউন্সিলে বলেছিলেন, ‘এই ঘটনা দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হয়ে থাকবে।’

তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার অঙ্গীকার করেছেন।

সূত্র : জিও টিভি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com