রবিবার, ১০:০৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আমার বোন প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে : হৃদয়বিদারক কান্নায় সিরিয়ান শিশু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১২৫ বার পঠিত

প্রচণ্ড শীতে সিরিয়ার শরণার্থী শিবিরগুলোর অবস্থা এখন ভয়াবহ। বর্তমানে খাদ্য-বস্ত্র-বাসস্থানের অভাবে সেখানকার শরণার্থীদের অবর্ণনীয় অবস্থা। তারা কেমন দুর্দশার জীবন কাটাচ্ছেন, তা ফুটে উঠল দেশটির এক মেয়ে শিশুর হৃদয়বিদারক কান্নাজড়িত কণ্ঠে। ভাইরাল একটি ভিডিওতে সে বলছে, ‘আমার বোন প্রচণ্ড ঠান্ডায় মারা গেছে এবং এখানে আমাদের দেখার মতো কেউ নেই।’

শুক্রবার আলআরাবিয়া এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করে। প্রতিবেদনে জুড়ে দেয়া হয় সেই ভিডিওটি।

তাতে ওই শিশুকে আরো বলতে শোনা যায়, ‘আমার বোন ঠান্ডায় মারা গেছে। আমি জানি না আমাদের ছাড়া সারা পৃথিবী কেমন উষ্ণ? আমরা প্রচণ্ড ঠান্ডায় কাঁপছি। আবহাওয়া খুব শুষ্ক এবং আমরা ঠান্ডায় মরার উপক্রম।’

শিশুটি জানায়, সে পরিবারের সাথেই একটি শিবিরে থাকে। যেখানে জ্বালানি লাকড়ির খুব অভাব।

কেঁদে কেঁদে সে বলে, ‘যখন রাত নেমে আসে এবং আমরা শুয়ে পড়ি, তখন আমরা বুঝতে পারি না যে আমাদের অঙ্গ-প্রত্যঙ্গগুলো আমাদের সাথে আছি কিনা? কারণ, প্রচণ্ড ঠান্ডায় সেগুলো শক্ত হয়ে আসে।’

শিশুটির কান্নাজড়িত কণ্ঠে হৃদয়বিদারক বর্ণনার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। একজন ভিডিওটি শেয়ার করে লিখেছেন, আল্লাহর শপথ, আমি জীবনে এরকম কঠিন পরিস্থিতি দেখিনি। মুসলিম বিশ্ব কি সিরিয়ার পাশে দাঁড়াতে অক্ষম? আমরা আল্লাহর কাছে অভিযোগ করছি।’

সূত্র : আলআরাবিয়া

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com