রবিবার, ১০:৪৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ভারতে হাসপাতালে আগুন, দুই চিকিৎসকসহ ৫ জনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩
  • ১২৬ বার পঠিত

ভারতের একটি বেসরকারি হাসপাতালে আগুনে পুড়ে দুই চিকিৎসকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

শনিবার ঝারখন্ডের ধনবাদ জেলায় ভোরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হাসপাতালটি রাচি থেকে ১৭০ কিলোমিটার দুরে ধনবাদের ব্যাংক মোর এলাকায় অবস্থিত।

নিহতরা হলেন হাসপাতালের মালিক ডা. বিকাশ হাজরা, তার স্ত্রী ডা. প্রেমা হাজরা, তাদের ভাগ্নে সোহান খামারি এবং গৃহকর্মী তারা দেবী। আরেকজনের পরিচয় জানা যায়নি।

কর্মকর্তারা জানান, রাত ২টার দিকে হাসপাতালের স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ধনবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেম কুমার তিওয়ারি পিটিআই’কে বলেন, ‘স্টোর রুমে আগুন লাগার পর শ্বাসরোধে মালিক ও তার স্ত্রী সহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। আহত হয়েছে একজন। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে।’

সূত্র : জি নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com