বুধবার, ১০:৫৪ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

সৌদিতে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

সৌদি আরবের নির্মাণাধীন ৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ রাশেদ মামুন (৩১) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১ টায় মক্কা নগরীতে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রবাসী মোহাম্মদ রাশেদ মামুন কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, আজ মামুন দুপুরে নির্মাণাধীন ৩ তলা ভবনের কাজ শেষ করে সৌদি মালিককে কাজ বুঝিয়ে দিচ্ছিলেন। এ সময় ছাদ পরিমাপের সময় অসাবধানতাবশত পা পিছলে ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন জায়গাতে গুরুতর জখম হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বর্তমানে নিহত মোহাম্মদ রাশেদ মামুনের লাশ মক্কার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, নিহত মামুন গত ৮/৯ বছর ধরে জীবিকার তাগিদে সৌদি আরবে ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে, মা-বাবা, ভাই-বোন রেখে গেছেন।
এ দিকে তার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকাজুড়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com