রবিবার, ১০:০৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্ত শুরু করবে আইসিসি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ১৩২ বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রডরিগো দুতার্তের মাদক যুদ্ধের সময়কার সম্ভাব্য ‘মানবতার বিরুদ্ধে’ অপরাধ নিয়ে নতুন করে তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে। কথিত ওই যুদ্ধের সময় হাজার হাজার লোক নিহত হয়েছিল।

হেগভিত্তিক আইসিসি ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুতার্তের বিরুদ্ধে তদন্তের পরিকল্পনার কথা জানিয়েছিল। কিন্তু ফিলিপাইন সরকারের অনুরোধে ২০২১ সালের নভেম্বরে তা স্থগিত করে। ওই সময় ম্যানিলা জানিয়েছিল, তারা নিজেরাই বিষয়টি পর্যালোচনা করবে।

বৃহস্পতিবার আইসিসি জানায়, তারা ফিলিপাইন কর্তৃপক্ষের তদন্তে সন্তুষ্ট নয়।

দুতার্তে ২০১৬ সালে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করার পরই মাদকের সাথে সন্দেহভাজনদের ‘হত্যা’ করার জন্য বার বার পুলিশের প্রতি আহ্বান জানাতে থাকেন।

জাতিসঙ্ঘ ২০২১ সালের এক প্রতিবেদনে জানায়, মাদকবিরোধী অভিযানে ৮,৬৬৩ জন নিহত হয়েছে। তবে ফিলিপাইনের মানবাধিকার কমিশন এবং স্থানীয় মানবাধিকার সংস্থাগুলোর মতে, নিহতের সংখ্যার এর অন্তত তিনগুণ।

হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, পুলিশ অন্যায় হত্যাকাণ্ডকে ভ্রান্তভাবে যৌক্তিক হিসেবে অভিহিত করেছে। দুতার্তে ‘একটি অপরাধের সমাধান হিসেবে বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন ব্যাপকভাবে।’

দুতার্তে ২০১৮ সালের মার্চে জানান, তিনি ফিলিপাইনকে আইসিসি থেকে প্রত্যাহার করছেন। তার সিদ্ধান্ত এক বছর পর কার্যকর হয়। তিনি ঘোষণা করেন, তার সরকার তদন্তের সাথে সহযোগিতা করবে না।

আদালতের ২০১৯ সালের মার্চ পর্যন্ত তদন্ত করার এখতিয়ার রয়েছে। ওই সময় পর্যন্ত ফিলিপাইন আদালতটির সদস্য ছিল।

ফিলিপাইনে প্রেসিডেন্টের মেয়াদ ছয় বছর। প্রেসিডেন্টরা সেখানে এক মেয়াদেই দায়িত্ব পালন করতে পারেন। গত বছর দুতার্তের স্থলাভিষিক্ত হন ফার্ডিন্যান্ড মার্কোস। তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। তবে তিনি পুনর্বাসনের ওপর গুরুত্বারোপ করবেন বলে জানিয়েছেন।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com