রবিবার, ০৪:৪৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

বিএনপি নেতা খোকনের বাসভবনে অগ্নিসংযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের চিনিশপুর এলাকার বাসভবনে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে এর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে বৃহস্পতিবার বিকেলে সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। ছাত্রদলের কমিটিতে পদ না পাওয়া নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত মশাল মিছিল নিয়ে চিনিশপুর এলাকায় খায়রুল কবীর খোকনের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের গেট ভেঙে ভেতরে ঢুকে। এ সময় বাসভবনের নিচতলার জানালার গ্লাস ভেঙে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় তারা। খবর পেয়ে নরসিংদী দমকল বাহিনীর সদস্যরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এতে বাসভবনের অফিসের জানালা, গ্লাস ও চেয়ারসহ বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। এ সময় তিনি খায়রুল কবীর খোকনের বাসভবনে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজকে জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করায় পদবঞ্চিতদের মধ্যে কিছুটা উত্তেজনা ছিল। কিন্তু এ ঘটনার সঙ্গে তারা জড়িত কিনা বলতে পারছি না।’

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, কে বা কারা মশাল মিছিল নিয়ে গিয়ে বাসভবনের নিচতলায় অগ্নিসংযোগ করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com