শনিবার, ০৮:৫৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় দুজনের যাবজ্জীবন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩
  • ১৬৬ বার পঠিত

সিরাজগঞ্জে ২৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের মামলায় দুই অস্ত্র ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-৬ সিরাজগঞ্জের বিচারক সুপ্রিয়া রহমান এই আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- পাবনা জেলা সদরের ভাউডাঙ্গা কালুরপাড়ার মো. আব্দুল ওহাব (৩৫) ও একই উপজেলার খয়ের বাগান গ্রামের ছেলে মিজানুর রহমান। এদের মধ্যে আব্দুল ওহাব এখনো পলাতক। আদালতের এপিপি অ্যাড. মহসিন খান রানা এ তথ্য নিশ্চিত করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০১৯ সালের ৬ নভেম্বর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সিরাজগঞ্জের কড্ডা সড়কের একটি পার্কের সামনে অভিযান চালিয়ে আব্দুল ওহাব ও মিজানকে আটক করে। ওই সময় তাদের কাছ থেকে দুটি বন্দুক ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবি পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার দেওয়া হয় গোয়েন্দা পুলিশের সেই সময়ের অপর এসআই নাজমুল হককে। তদন্তের সময় আসামিদের জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনায় আব্দুল ওহাবের বাড়িতে অভিযান চালিয়ে আরও ২৭টি পাইপ গান উদ্ধার করা হয়। মামলা চলাকালে জামিনে বের হয়ে আত্মগোপন করেছেন আব্দুল ওহাব।

মামলার তদন্ত শেষে দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা নাজমুল হক। রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের আইনজীবীদের দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় আজ বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com