রবিবার, ১২:৫৫ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

মেসির এক অনন্য গুণের কথা জানালেন স্কালোনি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩
  • ১৩০ বার পঠিত

২০২২ কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি দলের সুপারস্টার লিওনেল মেসির এক অসাধারণ গুণের কথা উল্লেখ করেছেণ। একইসাথে তিনি জানিয়েছেন সতীর্থদের ওপর মেসির প্রভাব কতটুকু।

বিশ্বকাপে দলকে শিরোপা উপহার দেয়া ছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জয় করেছেন মেসি। অনেকেই ধরে নিয়েছেন এটাই হয়তোবা মেসির শেষ বিশ্বকাপ।

বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার পর মাস খানেকেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনো আর্জেন্টাইন খেলোয়াড়রা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কাতারের সুখকর স্মৃতিগুলো সমর্থকদের সামনে তুলে ধরেন। স্কালোনিও এর ব্যতিক্রম নন। বিশ্বকাপ শেষে শিষ্যদের দারুণভাবে মিস করা স্কালোনিও বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে পুরো দলের প্রশংসাই করেছেন।

স্প্যানিশ গণমাধ্যমে এক সাক্ষাতকারে স্কালোনি মেসি সম্পর্কে বলেছেন, ‘সে একজন সত্যিকারের ফুটবল নেতা। সবাই তা দেখেছে। কিন্তু মাঠের বাইরে মেসি যখন সকলকে উদ্বুদ্ধ করতে কথা বলেন তা অসাধারণ। সকলের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তোলার এই গুণ অনেকের মাঝেই থাকে না। শুধুমাত্র একজন ফুটবলার হিসেবে নয়, যেকোনো ব্যক্তির পক্ষে এটা কঠিন। আমরা সবাই কথা বলতে পারি, কিন্তু সে আমাদের মধ্যে কি বার্তা ছড়িয়ে দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। যখন মেসি কথা বলে কিভাবে সতীর্থরা তার দিকে তাকিয়ে থাকে। সকলের মধ্যে ভিন্ন এক অনুপ্রেরণার জন্ম হয়। সত্যি বলতে কি এটা বর্ণনা করা কঠিন।’

২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে ক্যারিয়ারের প্রথমবারের মতো বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছিলেন মেসি। আর সেটাই বিশ্বকাপে আত্মবিশ্বাস যুগিয়েছে বলে স্কালোনি মনে করেন। তিনি বলেন, ‘ব্রাজিলের কোপা আমেরিকার আসরটি মেসি দারুণভাবে উপভোগ করেছিল। কার্যত সে এই টুর্নামেন্টে অন্য যেকোনো সময়ের তুলনায় সতীর্থদের সাথে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিল।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com