বৃহস্পতিবার, ১০:২৫ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

যাত্রাবাড়ীতে দুই পক্ষের মারামারিতে নিহত ১

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১৭১ বার পঠিত

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে দুই পক্ষের মারামারিতে ছুরিকাঘাতে ইমরান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শাহাদাত (২০) ও সিদ্দিক (২৫) নামের আরও দুজন আহত হয়েছেন।

গতকাল সোমবার রাতে কাঁচামালের আড়তে এ হামলার ঘটনা ঘটে। হতাহত তিন জনই লাইনম্যানের কাজ করতেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাতে দক্ষিণ যাত্রাবাড়ী বড়বাজার কাঁচামালের আড়তে দুই পক্ষের মারামারি হয়। সেখানে ডিউটিতে থাকা অবস্থায় বেশ কয়েক জন ওই তিন জনের ওপর হামলা চালায়। এতে তারা ছুরিকাঘাতে আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে ১২টার দিকে ইমরানকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বাকি দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com