রবিবার, ০৮:৩২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

চীন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সাথে মহড়ায় যোগ দিচ্ছে রুশ রণতরী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

চীন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সাথে মহড়ায় রাশিয়ার হাইপারসনিক ক্রুজ অস্ত্রসজ্জিত একটি রণতরী যোগ দেবে। আগামী ফেব্রুয়ারিতে এই মহড়া অনুষ্ঠিত হবে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদ সংস্থা তাস জানিয়েছে যে মহড়ায় অ্যাডমিরাল অব দি ফ্লিট অব দি সোভিয়েত ইউনিয়ন গোরশকভ ওই মহড়ায় অংশ নেবে।

এই ফ্রিগেটেজিরকন ক্ষেপণাস্ত্র মোতায়েন রয়েছে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ৯ গুণ বেশি গতিতে ছুটতে পারে এবং এক হাজার কিলোমিটারের বেশি দূরত্বে আঘাত হানতে পারে।

রাশিয়ার হাইপারসনিক অস্ত্রভাণ্ডারে জিরকন হলো প্রধান হাতিয়ার।

তাস জানায়, অ্যাডমিরাল গোরশকভ প্রথমে সিরিয়ার টারটাস পর্যন্ত যাবে। তারপর চীন ও দক্ষিণ আফ্রিকার নৌবাহিনীর সাথে যৌথ নৌমহড়ায় অংশ নেবে।

দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ১৭-২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মহড়াটি দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূল ডারবান ও রিচার্ডস বের কাছে হবে।

এতে আরো বলা হয়, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া ও চীনের মধ্যকার ইতোমধ্যেই বিকশিত সম্পর্ক আরো জোরদার করার জন্যই এই মহড়ার আয়োজন করা হচ্ছে।
এই তিন দেশ ২০১৯ সালেও মহড়া চালিয়েছিল।

গোরশকভ চলতি মাসে নরওয়েজিয়ান সাগরে মহড়া চালিয়েছিল। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে আটলান্টিক মহাসাগরে পাঠিয়েছিলেন পাশ্চাত্যকে এই বার্তা দিতে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া নতি স্বীকার করবে না।

পুতিন এর আগে বলেছিলেন গোরশকভ ও জিরকনের কোনো তুলনা পৃথিবীতে নেই।

সূত্র : আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com