বৃহস্পতিবার, ০৮:১৬ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি পবিত্র শবে মেরাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৬২ বার পঠিত

বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১৮ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে।

আজ সোমবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. মুনিম হাসান।

শবে মেরাজ উপলক্ষে দেশের সকল মসজিদ ও অন্যান্য প্রতিষ্ঠান এবং সামষ্টিক উদ্যোগে মহানবীর (সা.) মিরাজ সংক্রান্ত আলোচনা, মিলাদ ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।

উল্লেখ্য, ১৪০০ বছর আগে মানুষকে আলোর পথ দেখাতে পৃথিবীতে আগমন করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)। চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন তিনি। নবুয়ত প্রাপ্তির একাদশ বছরে আরবি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহ তায়ালার বিশেষ মেহমান হিসেবে ফেরেশতা জিবরাঈলের (আ.) সঙ্গে আরশে আজিমে আরোহণ করেন বিশ্ব মানবতার মুক্তির দূত মহানবী (সা.)। তারপর থেকে মুসলমানদের কাছে রাতটি বরকতময় রাত হিসেবে পরিচিত। এই রাতে স্রষ্টার নৈকট্য লাভের জন্য মুসলমানরা ইবাদতে মশগুল থাকেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com