বৃহস্পতিবার, ০৯:০৭ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ঢাকায় বিমানবালার ১০ বছর কারাদণ্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
  • ১৮২ বার পঠিত

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধারের মামলায় বিমানবালা রোকেয়া শেখ মৌসুমীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার ঢাকার ২ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ফয়সল আতিক বিন কাদের এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলার অপর তিন আসামি সোহেল খাঁ, আসাদুজ্জামান প্রকাশ ওরফে বাপ্পি ও ফরিদ হোসেন জনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি মৌসুমীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। অনাদায়ে তার আরও ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মৌসুমী মামলার শুরু থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। রায় ঘোষণার আগে তাকে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ইউএস বাংলার বিমানে ওমানের মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গ্রেপ্তার হন কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী। পরে তল্লাশি করে তার শরীরের বিভিন্ন অংশে টেপ প্যাঁচানো ৯ কেজি ৫১২ গ্রাম ওজনের ৮২টি স্বর্ণেরবার পাওয়া যায়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারদর চার কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় ওইদিনই বিমানবন্দর থানার এসআই সফিকুল ইসলাম মামলাটি করেন। মামলায় মৌসুমী ২ দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলাটি তদন্ত করে চারজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন একই থানার এসআই সফিকুল ইসলাম।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে  ১০ জন সাক্ষীর মধ্যে ৬ জন সাক্ষ্য দেন। মৌসুমী নিজের পক্ষে সাফাই সাক্ষ্য দেন। মৌসুমীর পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সৈয়দ নাজমুল হুদা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com