রবিবার, ০৮:২০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

তিব্বতে তূষারধসে মৃতের সংখ্যা বেড়ে ২৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৪৩ বার পঠিত

তিব্বতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নিয়িংচি শহরে তূষারধসে অন্তত ২৮ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া এই তথ্য জানিয়েছে।

শিনহুয়া আরো জানায়, ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধারকাজের জন্য সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ একটি সুড়ঙ্গ খোঁড়ার জন্য ১ হাজার ৩৪৮ জন উদ্ধারকর্মী ও ২৩৬টি উপকরণ পাঠিয়েছে।

গ্লোবাল টাইমস পশ্চিম চীন অঙ্গরাজ্যের স্থানীয় সরকারের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ৫৩ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে, যাদের পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় (গ্রিনিচ সময় ১২টা) মেইনলিং কাউন্টি ও মেদোগ কাউন্টির দোক্সোং লা সুড়ঙ্গের নির্গমন পথের মাঝামাঝি এক জায়গায় এই তূষারধস হয়। ফলে অনেক মানুষ ও যানবাহন দীর্ঘসময় আটকে থাকে।

দোক্সোং লা পর্বতের উচ্চতা প্রায় ৪ হাজার ৫০০ মিটার। এতে রয়েছে গভীর খাদ এবং সড়কের দোক্সোং লা অংশটি পাথুরে ও রুক্ষ। শিনহুয়া জানিয়েছে, উষ্ণ আবহাওয়ায় জোরালো বাতাসের প্রবাহ দেখা দেয়ায় তূষারধসের সূত্রপাত ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com