রবিবার, ০৮:২০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ব্রাজিলে সেনাপ্রধান বরখাস্ত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ জানুয়ারি, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

ব্রাজিলে সেনাপ্রধান জেনারেল জুলিও সিজার ডি আরুদাকে বরখাস্ত করা হয়েছে। দেশটির রাজধানীতে দাঙ্গার দুই সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট ইনাসিও লুলা দা সিলভা তাকে সরিয়ে দিলেন। এই সেনাপ্রধান ৩০ ডিসেম্বর দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। এর মাত্র এক দিন পর নির্বাচনে পরাজিত সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর মেয়াদ শেষ হয়েছিল।

কয়েক দিন আগে ব্রাজিলের কংগ্রেস, প্রেসিডেন্ট প্রাসাদ, ও সুপ্রিম কোর্ট ভবনে বলসোনারোপন্থীদের হামলার প্রেক্ষাপটে সেনাপ্রধানকে বরখাস্ত করা হলো। লুলার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেনারেল টমাস রিবেইরো পাইভারকে নতুন সেনাপ্রধান করা হয়েছে।
প্রেসিডেন্ট লুলা এর আগে বলেছিলেন, তিনি ধারণা করছেন যে বিক্ষোভকারীদের সাথে সশস্ত্র বাহিনীর কিছু সদস্যের যোগসাজস ছিল। তিনি বেশ কয়েকজন সামরিক অফিসারকে চাকরিচ্যুত করেছেন।

গত ৮ জানুয়ারি ব্রাসিলিয়ায় বলসোনারোপন্থীরা সরকারি ভবনগুলোতে প্রবেশের সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলতে গেলে কোনো ধরনের বাধাই দেয়নি। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদ, কংগ্রেস ও সুপ্রিম কোর্টে ভাংচুরও চালায়। ওই দিন প্রায় দুই হাজার লোককে আটক করা হয়। সুপ্রিম কোর্ট ওই ঘটনার তদন্ত করছে।
বিক্ষোভকারীরা লুলার জয়ী হওয়া নির্বাচনে কারচুপি হয়েছে বলে দাবি করে। তারা এমনকি অভ্যুত্থান ঘটনানোর জন্য সেনাবাহিনীর প্রতিও আহ্বান জানায়। বলসোনারো বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।

সূত্র : বিবিসি ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com