রবিবার, ০৯:৫০ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

দেশের এমন দুরবস্থার জন্য আ’লীগ-বিএনপি দায়ী : জাপা মহাসচিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৪১ বার পঠিত

জাতীয় পার্টি মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, দলবাজি, টেন্ডারবাজি আর স্বজনপ্রীতির কারণে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছে। দেশের এমন দুরবস্থার জন্য আওয়ামী লীগ ও বিএনপি দায়ী।

শনিবার দুপুরে রাজধানীর বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে জাপা মহাসচিব এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, ১৯৯০ সালে হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তরের পর দুটি দল বার বার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের গণতন্ত্র, সুশাসন আর অধিকার ভূলুণ্ঠিত করেছে। দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। মানুষ আর তাদের ক্ষমতায় দেখতে চায় না। দেশের মানুষ জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

জাতীয় পার্টি নেতা মো: খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ড. নুরুল আজহার শামীম, হারুন অর রশীদ, এম এ কুদ্দুস খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক মো: মাশরেকুল আজম রবি লিটনসহ কয়েকজন মুজিবুল হক চুন্নুর হাতে ফুল দিয়ে অনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com