রবিবার, ০৮:১৫ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি

ইসরাইলে মজুদ রাখা মার্কিন অস্ত্র ইউক্রেনে স্থানান্তর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৪৫ বার পঠিত

মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক মাসগুলোতে ইসরাইলে মজুদ রাখা গোলাবারুদ থেকে কয়েক হাজার কামানের গোলা ইউক্রেনে স্থানান্তরিত করেছে। ইসরাইলের তিন বর্তমান ও সাবেক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস এই খবর জানিয়েছে।

এই গোলাবারুদ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চুক্তির অংশ হিসেবে গুদামগুলোতে অনেক আগে থেকেই মজুদ ছিল।

১৯৭৩ সালে আরব-ইসরাইল যুদ্ধের সময় থেকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সামরিক সম্পর্ক এবং যুদ্ধাস্ত্র মজুদ হয়ে আসছে। যেখানে দেখা যায়, যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অস্ত্রগুলো ইসরাইলি বাহিনীকে পুনরায় সরবরাহ করা হয়।

ঠিক তখন থেকেই যুক্তরাষ্ট্র জরুরি সময়ের জন্য ইসরাইলে গুদাম স্থাপন করে। আশির দশকে, দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, যা ইসরাইলে পেন্টাগনের সম্পদের ‘প্রি-পজিশনিং’ এর পথ প্রশস্ত করেছিল।

এই গুদামগুলো ইসরাইলের জন্যও খুব গুরুত্বপূর্ণ ছিল। ২০০৬ সালে লেবাননের সাথে যুদ্ধ এবং ২০১৪ সালে গাজায় বোমা হামলার সময়ও ইসরাইলকে গোলাবারুদ ব্যবহারের অনুমতি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন যে গোলাবারুদ ইসরাইল থেকে ইউক্রেনে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে তাতে প্রায় ৩০ কোটি ১৫৫টি কামানের গোলা রয়েছে। এর প্রায় অর্ধেক ইউক্রেনে পুনরায় সরবরাহ করার জন্য ইউরোপে পাঠানো হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com