সোমবার, ১০:০৯ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

পাকিস্তানের সাথে তেল সরবরাহ চুক্তি ‘চূড়ান্ত’ পর্যায়ে : রাশিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩
  • ১৫০ বার পঠিত

রাশিয়া শুক্রবার জানিয়েছে, অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য সরবরাহে রাশিয়া পাকিস্তানের সাথে এক ‘নীতিগত সমঝোতায়’ পৌঁছেছে। এ সময়ে উল্লেখ করা হয়, দুই পক্ষই সম্মত হয়েছে যে এর মূল্য ‘বন্ধুসুলভ দেশগুলোর মুদ্রায়’ পরিশোধ করা হবে।

সফররত রুশ জ্বালানি মন্ত্রী নিকোলায় শুলগিনভ, দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তঃসরকার কমিশনের বার্ষিক সম্মেলনে পাকিস্তানের জ্বালানি মন্ত্রীর সাথে বৈঠকের পর, এক সংবাদ সম্মেলনে ঘোষণাটি দেন।

শুলগিনভ বলেন, পরিবহন, বীমা, মূল্য পরিশোধ ও পরিমাণের বিষয়গুলো সমাধানকল্পে একটি চুক্তির খসড়া তৈরি করতে আমরা ইতোমধ্যেই সম্মত হয়েছি। এই বিষয়গুলো চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

রুশ ওই মন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই মার্চের শেষ নাগাদ এই চুক্তির একটি সময়রেখা নির্ধারণ করেছি এবং আমরা সম্মত হয়েছি যে মূল্য পরিশোধটি বন্ধুসুলভ দেশের মুদ্রায় করা হবে। তিনি আর বিস্তারিত কিছু বলেননি।

তেল ও জ্বালানি পাকিস্তানের আমদানির বৃহত্তম অংশ। দেশটি বর্তমানে এক লেনদেন ভারসাম্য সঙ্কটের মধ্যে রয়েছে। পাকিস্তানের বিদেশী মুদ্রার রিজার্ভ সাম্প্রতিক সময়ে ৪৬০ কোটি ডলারে নেমে এসেছে, যা কিনা কোনো মতে তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট মাত্র। এই আমদানির বেশিরভাগই জ্বালানি তেল।

পাকিস্তান ঐতিহাসিকভাবে রাশিয়ার জ্বালানি তেলের বৃহৎ আমদানিকারক না। পাকিস্তানের বেশিরভাগ জ্বালানি তেলই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসে।

পাকিস্তানের কনিষ্ঠ তেলমন্ত্রী, মুসাদিক মালিক-কে উদ্ধৃত করে রাশিয়ার ও স্থানীয় গণমাধ্যমগুলো শুক্রবার জানায়, পাকিস্তান প্রতিবছর ৭ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ক্রয় করে এবং তারা এর ৩৫ শতাংশ রাশিয়া থেকে আমদানি করতে চায়।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com