রবিবার, ০৮:১৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

জেনিনে ইসরাইলি অভিযানে নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ১৪২ বার পঠিত

ফিলিস্তিনের উত্তরাঞ্চলীয় জেনিন নগরীর অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনীর অভিযান চলাকালে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

খবর এএফপি’র।

মন্ত্রণালয় জানায়, জেনিনে ইসরাইলি দখলদার বাহিনীর আগ্রাসন চলাকালে ৫৭ বছর বয়সী জাওয়াদ ফরিদ বাওয়াকনা বুকে গুলির আঘাতে এবং ২৮ বছর বয়সী মোহাম্মাদ বাসেম জাবারিন পেটের উপরের অংশে গুলি লাগায় শহীদ হন।

এ ব্যাপারে ইসরাইলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, জেনিনের ঘটনায় পশ্চিম তীরে এ মাসে নিহত ফিলিস্তিন নাগরিকের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়াল। এদের অধিকাংশ ইসরাইলি বাহিনীর হামলায় নিহত হন।

১৯৬৭ সালে ছয় দিনের যুদ্ধের পর তারা পশ্চিম তীর দখল করে নেয়।

২০০৫ সাল থেকে জাতিসঙ্ঘ রেকর্ড রাখা শুরু করার পর থেকে পশ্চিম তীরের জন্য ২০২২ সাল ছিল সবচেয়ে ভয়াবহ একটি বছর।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ইসরাইল ও ফিলিস্তিন জুড়ে পাল্টাপাল্টি সহিংসতায় কমপক্ষে ২৬ ইসরাইলি ও দুই শ’ ফিলিস্তিনি নাগরিক নিহত হন।

এ সময়ের মধ্যে বেশিরভাগ প্রাণহানির ঘটনা ঘটেছে পশ্চিম তীরে। গাজায় তিন দিনের সঙ্ঘাতে ৪৯ জন ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com