বৃহস্পতিবার, ১১:১১ অপরাহ্ন, ৩০ জুলাই ২০২৬, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

মিরপুরে বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটালেন চালক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩
  • ২০১ বার পঠিত

রাজধানীর মিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক চালক বাসের গেট লাগিয়ে যাত্রীদের পিটিয়েছেন। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। বাস থেকে আতঙ্কে লাফিয়ে পড়েছেন অনেক যাত্রী। এদের মধ্যে দুই তরুণীও ছিলেন।

প্রজাপতি পরিবহনের ওই চালকের নাম জনি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরে এই ঘটনা ঘটে।

ঘটনার পর বাস চালককে আটক করা হয়েছে। তবে হেলপার পলাতক রয়েছেন।

প্রত্যক্ষদর্শী বাসযাত্রীরা জানান, বুধবার রাত ৯টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে প্রজাপতি পরিবহনের বাসটি মিরপুর ১২ নম্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে কালশি পৌঁছালে একজন যাত্রী নামতে চান। তখন চালক তাকে অকথ্য ভাষায় গালাগালি করেন। এসময় এক যাত্রী প্রতিবাদ করলে চালক তার আসন থেকে উঠে তাকে চড় মারেন।

এরপর বাসের অন্য যাত্রীরা প্রতিবাদ করলে জনি বাসের গেট লাগিয়ে যাত্রীদের পেটাতে থাকেন। এক পর্যায়ে পুরো বাসে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেক যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হন।

পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় বাস চালক জনিকে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com