রবিবার, ১২:৪৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএসএমএমইউয়ে ফ্যাটি লিভারের চিকিৎসায় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনে ফ্যাটি লিভারের চিকিৎসায় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত অনুষ্ঠানে ফ্যাটি লিভারের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো: আইয়ুব আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো: শারফুদ্দিন আহমেদ।

উপাচার্য বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বাজেট ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ২০ কোটি টাকায় উন্নিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করার জন্য প্রবর্তন করা হয়েছে ভাইস-চ্যান্সেলর পদক। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২০ জনের অধিক পোস্টগ্র্যাজুয়েট চিকিৎসক পিএইচডি করছেন।

তিনি এ সময় বিশ্ববিদ্যায়ের গবেষণায় আরো মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের ডিভিশন প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল এবং আর উপস্থাপন করেন বিভাগের রেসিডেন্ট ডা. মো: সাবিবর হোসেন।

প্রবন্ধে স্বপ্নীল জানান, বাংলাদেশের ওষুধ শিল্পের ৭৪ মিলিয়ন ডলার রফতানি আয়ের বিপরীতে প্রতিবেশি ভারত প্রতি বছর আয়ুর্বেদ খাত থেকে উপার্জন করছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি। অথচ এক সময়কার ঐতিহ্যবাহী আয়ুর্বেদ এবং হেকিমী চিকিৎসাশাস্ত্র হারিয়ে যাচ্ছে। এখনো দেশে এই শাস্ত্রগুলোর ছড়িয়ে ছিটিয়ে থাকা জ্ঞান আর এদেশের স্থানীয় হারবাল ওষুধগুলোকে বৈজ্ঞানিক উপায়ে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে ঠিকমতো উপস্থাপন করা সম্ভব হলে বাংলাদেশ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিতে পারবে। বর্তমান পৃথিবীতে যখন পরিবেশবান্ধব, অর্গানিক খাদ্য ও চিকিৎসার ওপর জোর দেয়া হচ্ছে, তখন এক্ষেত্রে বাংলাদেশের সম্ভবনা অত্যন্ত উজ্জ্বল।

তিনি আরো জানান, এ বিষয়ে কার্যকর গবেষণার জন্য তারা এরই মধ্যে জাপানের এহিমি বিশ্ববিদ্যালয় ও ওইতা বিশ্ববিদ্যালয়, ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এবং দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সাইন্সেস, ফার্মেসি অনুষদ ও বায়োকেমিস্ট্রি বিভাগ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষনা পরিষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বায়োটেকনোলজি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানী বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদ, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ এবং রাজশাহী কৃষি গবেষণা ইন্সটিটিউটের সাথে গবেষণা কোলাবরেশন গড়ে তুলেছেন।

ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মাসুদা বেগমসহ সিনিয়র শিক্ষকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড সাইন্সেসের চিফ সাইন্টিস্ট ড.গাজী নুরুন নাহার সুলতানা ও প্রিন্সিপাল সাইন্টিস্ট ড. জাকির সুলতান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লিনিক্যাল ফার্মেসি এবং ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও অধ্যাপক ড. শেখ জহির রায়হান এবং বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো: রিয়াজুল ইসলাম, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চিফ সাইন্টেফিক অফিসার ড. রেজাউল করিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানী বিভাগের অধ্যাপক ড. এস. এ. হায়দার প্রমুখ।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com