রবিবার, ০৮:২০ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

তালেবানের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিদেশী ছাত্রীদের প্রতিবাদ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

আফগানিস্তানে নারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়গুলোতে উপস্থিত থাকা তালেবান সরকার নিষিদ্ধ করার ফলে বিদেশী শিক্ষার্থী যারা সেখানে চিকিৎসা শাস্ত্র পড়ছিলেন তাদের জন্য মারাত্মক বিপদ ডেকে এনেছে।

গত সপ্তায় ১০৫ জন নারী শিক্ষার্থী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়ে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন জানান। এই সব ছাত্রী আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের পশ্চিমে খাইবার-পাখতুনখোয়া এলাকা থেকে সেখানে পড়তে যান।

মঙ্গলবার এই বিক্ষোভকারীরা জাতিসঙ্ঘের সাহায্যের জন্য আবেদন জানান এবং পাকিস্তান সরকারকে সরকারি খাতের মেডিক্যাল কলেজগুলোতে বিশেষ বৃত্তি প্রদানের দাবি জানিয়েছেন।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর নানগারগারহারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা বিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী সানা গুল বলেন, ‘আমরা ইসলামাবাদে জাতিসঙ্ঘের দফতরে গিয়েছিলাম, আমরা আমাদের জন্য বৃত্তির ব্যবস্থা করতে তাদের কাছে আবেদন জানিয়েছি। আমরা এই ১০৫ জন শিক্ষার্থী; আমরা তাদের কাছে অনুরোধ করছি আমাদের শিক্ষার সুযোগ দেয়ার জন্য।’
সূত্র : ভয়েস অফ আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com