শনিবার, ১০:০৫ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ফিফার বর্ষসেরার তালিকায় মেসি, এমবাপ্পেসহ ১৪ জন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ জানুয়ারি, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

বিশ্ব ফুটবলের পরিচালনা সংস্থা ফিফার বর্ষসেরা ফুটবলারদের তালিকায় রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে। এ বারের ফুটবল বিশ্বকাপে সোনার বুটজয়ী এমবাপে ও সোনার বলজয়ী মেসি থাকলেও ১৪ জনের তালিকায় নাম নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। ২০২২ সালে একের পর এক বিতর্কে জড়িয়েছেন রোনালদো। বিশ্বকাপেও ব্যর্থ তিনি। সেই কারণেই হয়তো সেরাদের তালিকায় নেই সিআর৭।

২০২২ সালে ফুটবলের দুনিয়ায় যারা ভালো খেলেছেন তাদেরই জায়গা হয়েছে তালিকায়। দেশের ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলও সেখানে বিচার করা হয়েছে। মেসি, এমবাপ্পে ছাড়া তালিকায় রয়েছেন বালঁ দ্যঁর জয়ী করিম বেনজামা। রয়েছেন তরুণ ফুটবলার জুড বেলিংহ্যাম, আশরফ করিমিরা। ব্রাজিলের নেইমার, ক্রোয়েশিয়ার মদ্রিচ, পোল্যান্ডের লেয়নডস্কিও তালিকায় রয়েছেন।

মেসি ছাড়া এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে চমক দিয়েছেন ইউলিয়ান আলভারেস। ম্যাঞ্চেস্টার সিটিতে তাকে সেভাবে দেখা না গেলেও দেশকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছেন তিনি। তাই তিনিও রয়েছেন সেই তালিকায়।

কিন্তু রোনালদোর গত বছর মোটেই ভালো যায়নি। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাথে ঝামেলার পরে ক্লাব ছেড়েছেন। ইউরোপের ফুটবল সীমানা ছাড়িয়ে এশিয়ায় পা দিয়েছেন রোনালদো। সই করেছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। যদিও ক্লাবের হয়ে এখনো মাঠে নামতে পারেননি তিনি। হয়তো মেসিদের প্যারিস সঁ জরমঁর বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলেই অভিষেক করবেন তিনি।

১৪ জনের তালিকা : লিয়োনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, করিম বেনজেমা, ইউলিয়ান আলভারেস, জুড বেলিংহ্যাম, কেভিন দ্য ব্রুইন, আর্লিং হালান্ড, আশরফ হাকিমি, রবার্ট লেয়নডস্কি, সাদিয়ো মানে, লুকা মদ্রিচ, নেইমার, মোহম্মাদ সালাহ্, ভিনিসিয়াস জুনিয়র।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com