বৃহস্পতিবার, ১১:২৮ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

এবার বিপিএলের প্রশংসা করলেন সাকিব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ২০৬ বার পঠিত

বিপিএলের শুরু থেকেই নানান সঙ্কটে ক্ষুদ্ধ ছিলেন সাকিব আল হাসান। প্রথমে ডিআরএস নিয়ে বোমা ফাঁটান, কথা বলেন বিপিএল এবং বোর্ডের অনৈতিকতা নিয়েও। মাঠের মাঝেই বাজে আম্পায়ারিং নিয়েও করেন প্রতিবাদ। তবে এবার আর প্রতিবাদ কিংবা ক্ষোভ প্রকাশ নয়, বিপিএলের প্রশংসা করলেন সাকিব আল হাসান।

আজ ইয়ামাহার ব্রান্ড এম্বাসেডর হিসেবে এক অনুষ্ঠানে অংশ নিয়ে নানা আলোচনার এক পর্যায়ে এবারের বিপিএলের উইকেটের প্রশংসা করেন সাকিব। যেই উইকেট সম্পর্কে এক সময় সাকিব বলেছিলেন, ‘এই উইকেটে কেউ কয়েকটা ম্যাচ খেললে তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে’। এবার সুর পাল্টে মিরপুরের উইকেট নিয়ে প্রশংসা ঝরলো তার কণ্ঠে।

অবশ্য সাকিবের এমন সুর পাল্টানোর পেছনে কারণও আছে। এবারের বিপিএলে উইকেট থেকে বেশ পরিমাণে রান আসছে। মাঝে মাঝে কয়েকটা ম্যাচ নয়, বরং ধারাবাহিকভাবেই রানের ফোয়ারা ফুটছে। এমনকি সাকিবের দল বরিশাল ১৯৫ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ বাঁচাতে পারেনি।

সাকিব বলেন, ‘দেখুন এবারের বিপিএলে উইকেট অনেক ভালো। মিরপুরে সাধারণত এত ভালো উইকেট আমরা পাই না। কিউরেটরকে কৃতিত্ব দিতেই হয়। এ কারণেই এত বেশি রান হচ্ছে। আর মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে। এক্সাইটিং হচ্ছে।’

সাকিব প্রশংসা করেছেন এবারের আসরে আলো ছড়ানো তরুণ ক্রিকেটারদেরও। জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আগামীর সম্ভাবনাদের নিয়ে বেশ প্রফুল্ল সাকিব। তিনি বলেন, ‘শান্ত, তৌহিদ, জাকিররা খুবই ভালো ব্যাটিং করছে। অন্যান্য দলের স্থানীয় ব্যাটাররাও ভালো ব্যাটিং করছে। এটা আমাদের জন্য ভালো একটা দিক।’

তবে টুর্নামেন্টের শুরুর ধাপে বোলারদের পারফরম্যান্সে খুশি নন সাকিব আল হাসান। ভালো উইকেটে কিভাবে বল করতে হয়, তা শিখতে বলেছেন বোলারদের। তিনি বলেন, উইকেট ভালো, ব্যাটাররা সুযোগ পাচ্ছে রান করার। আগে ৩০-৪০ হতো, এখন ৭০ হচ্ছে। এরপর শিখে যাবে কিভাবে এক শ’ করতে হয়। তবে আমাদের দেশীয় বোলাররা কিন্তু ভালো বল করছে না। ভালো উইকেটে কিভাবে বোলিং করতে হয়, সেটাও আমাদের শিখে নিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com