বৃহস্পতিবার, ১১:২৬ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

ঢাকায় গণঅবস্থান কর্মসূচির অনুমতি পেল বিএনপি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৭৩ বার পঠিত

ঢাকায় আগামীকাল বুধবার গণঅবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে বিএনপি। আজ মঙ্গলবার তাদের এ অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কাল সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশে এ কর্মসূচি পালন করা হবে।

আজ সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাতের পর গণঅবস্থান কর্মসূচির অনুমতি পাওয়ার বিষয়টি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা আমাদের পূর্বনির্ধারিত অবস্থান কর্মসূচি পালনের অনুমতির জন্য ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করে আবেদন করেছি। কর্মকর্তাদের সঙ্গে আলোচনাও করেছি। ডিএমপি আমাদের নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কের এক পাশে কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা আমাদের কর্মসূচি সফলভাবে পালন করার জন্য অনুমতি পেয়েছি। সেখানে বসে মাইকে দুটি কথা বলাই আমাদের কর্মসূচি। আমরা চার ঘণ্টা বসব, অফিসের সামনের ফুটপাত থেকে সড়কের ডিভাইডার পর্যন্ত একপাশে বসতে পারব। আমাদের সিনিয়র নেতারা সেখানে বসবেন, বেলা ২টার দিকে আমাদের কর্মসূচি সমাপ্ত হবে।’

কর্মসূচি পালনে ডিএমপির পক্ষ থেকে কোনো শর্ত দিয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ‘এমন কোনো শর্ত পুলিশের পক্ষ থেকে দেওয়া হয়নি। যেভাবে আমরা অন্য কর্মসূচি পালন করি, এটিও সেভাবে করা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com