রবিবার, ০৩:১৯ পূর্বাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

হজের পূর্ণ কোটা পেল বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১৪৪ বার পঠিত

চলতি বছর হজের জন্য সৌদি আরবের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার সৌদি আরবের জেদ্দায় এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান ও সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী  তৌফিক আল রাবিয়াহ সই করেন।

সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।

তিনি জানিয়েছেন, চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। করোনার বিধি নিষেধের কারণে গত বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজ পালন করতে পেরেছিলেন।

নিয়ম অনুযায়ী এবছরই বাংলাদেশি সকল হজযাত্রীর সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকায় অনুষ্ঠিত হবে। ফলে সৌদিতে গিয়ে কাউকে আর ইমিগ্রেশনের জন্য বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না। এমনকি যাত্রীদের ব্যাগও সরাসরি  চলে যাবে নির্দিষ্ট গন্তব্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com