রবিবার, ০৩:৩৭ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বেনজীর বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল

সেনেগালে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ১৪৭ বার পঠিত

আফ্রিকার দেশ সেনেগালের মধ্যাঞ্চলীয় শহর কাফরিনে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৪০ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮৭ জন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে দেশটির প্রধান জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল বলেন, ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি।

দেশটির ফায়ার ব্রিগেড বলেছে, ৬০ আসনের ধারণক্ষমতা সম্পন্ন একটি বাস মৌরিতানিয়ার সীমান্তের কাছের শহর রোসোর দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। তবে রোসোগামী বাসটিতে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি।

সেনেগালের জাতীয় ফায়ার ব্রিগেডের অপারেশন প্রধান কর্নেল চেইখ ফল ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, এটি গুরুতর দুর্ঘটনা। এতে ৮৭ জন আহত হয়েছেন।

তিনি বলেন, আহতদের কাফরিনের একটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস রাস্তা থেকে সরিয়ে ফেলার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

দেশটির পাবলিক প্রসিকিউটর চেইখ ডিয়েং বলেন, প্রাথমিক তদন্তে যাত্রীদের গণপরিবহণের জন্য নির্ধারিত একটি বাসের টায়ার ফেটে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। টায়ার ফেটে বাসটির গতিপথ বদলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

এর আগে, ২০২০ সালের অক্টোবরে পশ্চিম সেনেগালে একটি লরির সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হন। সেই সময় স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, লরিটি মাছ নিয়ে ডাকারের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

সূত্র: এএফপি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com