মঙ্গলবার, ০২:০৬ পূর্বাহ্ন, ১৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সন্ত্রাসবিরোধী আইনে আগৈলঝাড়ায় উপজেলা’র সাবেক চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার গৌরনদীতে সালিশের দুই দিন পর যুবতীর রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্তে মরদেহ গৌরনদীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

অবশেষে তুরস্কের যে দাবি মেনে নিল যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১৯১ বার পঠিত

মার্কিন কুটনীতিকেরা এবং সরকার এবার থেকে তুরস্ককে তুর্কিয়ে বলেই সম্বোধন করবেন। অবশেষে তুরস্কের অনুরোধ মানলেন দেশটি।

বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোর এই সদস্য দেশকে তারা তুর্কিয়ে বলেই ডাকবে।

তুরস্ককের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান কয়েক মাস আগেই সব দেশকে অনুরোধ জানিয়েছিলেন, তারা যেন তুরস্ককে তার্কি না বলে, তুর্কিয়ে বলে। তার্কি হলো উত্তর অ্যামেরিকার একটি পাখির নাম। তাই তারা নামে বদল এনেছেন। জানুয়ারিতে তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রী অ্যামেরিকা সফর করবেন। তার আগে নাম পরিবর্তন মেনে নিল যুক্তরাষ্ট্রে।

কেন মানল অ্যামেরিকা?
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, তুর্কিয়ের দূতাবাস থেকে আগেই এই পরিবর্তন মেনে নেওয়ার অনুরোধ করেছিল। তাদের সেই অনুরোধ মেনে নেওয়া হয়েছে। এবার তাদের প্রস্তাবিত বানানই অনুসরণ করা হবে।

চলতি মাসের শেষে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোর সদস্য করার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য তুর্কিয়ের পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। তার আগেই নামবদল মেনে নেওয়া হয়েছে।

এর আগে জাতিসংঘ, ন্যাটো, ক্যানাডা, ভারত, নিউজিল্যান্ড নাম পরিবর্তন মেনে নিয়েছে। এবার মানল যুক্তরাষ্ট্র। ফলে তার্কি নামক পাখির নাম থেকে আলাদা হয়ে তুরস্ক হলো তুর্কিয়ে।

সূত্র: এপি, এএফপি, রয়টার্স, ডয়েচ ভেল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com