রবিবার, ০১:৫৩ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

যুক্তরাষ্ট্রের ডিয়ারবোর্নের মুসলিম সম্প্রদায়ের মানসিক সমস্যা ৩১ শতাংশ বেড়েছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
  • ১৬১ বার পঠিত

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডিয়ারবর্ন শহরের মুসলিম সম্প্রদায় নানাবিধ সঙ্কটের কারণে সম্প্রতি ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছে। পুলিশ সমাজকর্মীদের সাথে একত্রিত হয়ে গত বছর রেকর্ড সংখ্যক মানসিক স্বাস্থ্য সমস্যার মোকাবেলা করেছে। স্থানীয় প্রতিবেদন এমনটাই জানা গেছে। ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ডিয়ারবর্নের অফিসাররা বছরজুড়ে সহস্রাধিক মানসিক স্বাস্থ্য সম্পর্কিত জরুরি কল পেয়েছেন এবং সমাধানে কাজ করেছেন। গত বছরের তুলনায় এই সমস্যা ৩১ শতাংশ বেড়েছে।

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের বসবাস হলো ডিয়ারবর্ন শহরে। এটি আরব আমেরিকার রাজধানী হিসাবেও পরিচিত। আগের তুলনায় গত বছর মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো আরো বেড়েছে। মানসিক সমস্যাকে কলঙ্ক মনে করায় মুসলিম সম্প্রদায়কে প্রায় সময় নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হয়।

ডেট্রিয়ট নিউজকে মুসলিম মেন্টাল হেলথ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট হারনাদা হামিদ আলতালিব বলেছেন, ‘সব সম্প্রদায়কে মানসিক স্বাস্থ্য নামক কলঙ্কসহ আরো কিছু সমস্যার সাথে লড়াই করতে হয়। তবে কিছু সমস্যা রয়েছে যা শুধু মুসলিম সম্প্রদায়কে মুখোমুখি হতে হয়।’

তিনি বলেন, ‘আপনি যদি অভিবাসী হন এবং নিজ দেশে না থাকেন তবে আপনার এই ব্যবস্থার প্রতি বিশ্বাস থাকবেন না এবং একজন চিকিৎসকরে সাথে দেখা করতে অনীহা বোধ করবেন। আর মুসলমানদের তো ইসলামবিদ্বেষ নিয়ে উদ্বেগ রয়েছেই।’

ডিয়ারবর্ন পুলিশ, শহরের জনস্বাস্থ্য বিভাগ এবং আরব কমিউনিটি সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস (অ্যাক্সেস) মানসিক স্বাস্থ্য সমস্যাগুলো মোকাবেলায় একসাথে কাজ করছে।

সূত্র : ডিমল ইস্ট আই

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com