রবিবার, ০১:০৯ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আল-আকসা প্রাঙ্গণে ইসরায়েলের মন্ত্রী, চটেছে ফিলিস্তিন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৪৮ বার পঠিত

ইসরায়েলের অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আজ মঙ্গলবার প্রবেশ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী উগ্র ডানপন্থী ইতামার বেন-গাভির। এ নিয়ে বেজায় চটেছে ফিলিস্তিন।

দেশটি ইতোমধ্যে এর নিন্দা জানিয়েছে। বেন-গাভিরের এ পরিদর্শনকে নজিরবিহীন উস্কানি হিসেবে উল্লেখ করেছে ফিলিস্তিন। এর আগে হামাসের পক্ষ থেকে বলা হয়, আল আকসায় বেন-গাভিরের পরিকল্পিত ভ্রমণে যেকোনো পরিণতির দায় ইসরায়েলকে নিতে হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন বেন গাভির।

যদিও ইসরায়েলের বিরোধীদলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড সতর্ক করেন, বেন-গাভিরের এ ধরনের সফর আরও সহিংসতার জন্ম দেবে।

আল-আকসা মসজিদটি মুসলিম বিশ্বের তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। তবে এই স্থানটিকে ইহুদি ধর্মাবলম্বীরা ‘টেম্পল মাউন্ট’ হিসেবে অভিহিত করে থাকে।

বেন-গাভির ইসরায়েলের সেই উগ্র ডানপন্থী গোষ্ঠীর একজন, যারা বিশ্বাস করেন যে ইসরায়েল একটি ইহুদি জাতীয়তাবাদী ও জায়নিস্ট রাষ্ট্র। ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার তারা ঘোর বিরোধী।

অতীতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতাকে তিনি সমর্থন করেছেন, এবং টাইমস অফ ইসরায়েল পত্রিকার খবর অনুযায়ী, তিনি ‘অবিশ্বাসী’ আরব নাগরিকদের দেশ থেকে বল প্রয়োগ করে বহিষ্কারের আহ্বান জানিয়েছিলেন, যেটা দেশের ভেতর তাকে জনপ্রিয়তা এনে দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com