রবিবার, ০২:১০ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

অপরাধে জড়িয়ে কুয়েত ছাড়তে হলো ৩৫০০ বাংলাদেশিকে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২১৪ বার পঠিত

এক বছরে বিভিন্ন অপরাধে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যর দেশ কুয়েত। তাদের মধ্যে বাংলাদেশি প্রবাসী রয়েছেন ৩ হাজার ৫০০ জন।

আজ মঙ্গলবার কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইংরেজি দৈনিক কুয়েত টাইমস’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২২ সালে মাদক সেবন ও বেচাকেনা, মারামারি, চুরি, মাদক তৈরি, পতিতাবৃত্তি, আকামার মেয়াদ উত্তীর্ণ এবং আইন লঙ্ঘন করাসহ বিভিন্ন অপরাধে সাজা পাওয়া প্রায় ৩০ হাজার প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। নিজ দেশে ফেরত যাওয়া প্রবাসীদের মধ্যে ১৭ হাজার পুরুষ এবং ১৩ হাজার নারী।

নিজ দেশে ফেরত আসা পুরুষ প্রবাসীদের মধ্যে ৬ হাজার ৪০০ জন ভারতীয়, ৩ হাজার ৫০০ জন বাংলাদেশি এবং ৩ হাজার মিশরীয় নাগরিক। নারীদের মধ্য ৩ হাজার ফিলিপিনো, ২ হাজার শ্রীলঙ্কান, ১ হাজার ৭০০ ভারতীয় এবং ১ হাজার ৪০০ জন ইথিওপিয়ান নাগরিক।

প্রতিবেদনে আরও বলা হয়, কুয়েতের জনসংখ্যায় ভারসাম্য ও দেশটির শ্রমবাজারে অতিরিক্ত প্রবাসীর সংখ্যা নিয়ন্ত্রণে আনতে অভিযুক্তদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া চলতি বছরও দেশটির শ্রমবাজারে প্রবাসী নাগরিকদের ভারসাম্য আনতে প্রয়োজনে আরও প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে পারে দেশটির সরকার।

কুয়েতে প্রবাসী বাংলাদেশি আরমান মিঞা বলেন, কুয়েতের আইন মধ্যপ্রাচ্যে অনেকে দেশের তুলনায় কঠোর। তাই যারা দেশটিতে কর্মরত রয়েছেন, তাদের উচিত দেশের আইন ভালোভাবে মেনে চলা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com