বৃহস্পতিবার, ০৯:৪৪ পূর্বাহ্ন, ১১ জুন ২০২৬, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

নেইমারের ‘নতুন প্রেমিকাকে’ নিয়ে তোলপাড়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ১৭৫ বার পঠিত

খেলায় দর্শকদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও প্রেমে পটু নেইমার। একের পর এক তরুণীর মন কেড়ে নিচ্ছেন। তার বান্ধবীর সংখ্যা বেড়েই চলেছে।

নতুন একজনের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই তরুনীর নাম জেসিকা তুরিন। তিনি পেশায় মডেল। ডিজিটাল প্লাটফর্মেও তার বেশ প্রভাব রয়েছে। মিস এসপিরিটো সান্টো-২০১৪ প্রতিযোগিতায় রাজধানী ভিটোরিয়া শহরের প্রতিনিধিত্ব করেন তিনি।

নববর্ষের আগের দিন নেইমারকে সঙ্গ দিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ছুটে যান কয়েকজন সেলিব্রেটি। তাদের মধ্যে মডেল জেসিকা তুরিনি একজন।

২৭ ডিসেম্বর তুরিনি ফ্রান্সের রাজধানীতে যান এবং তিনি সেখান গিয়ে খুব আবেগময় পোস্ট দেন।

তুরিনি দেখা গেছে সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপেও। তিনি ব্রাজিলের খেলা মাঠে গিয়ে দেখেছেন।

কাতারের স্টেডিয়াম-৯৭৪-তে পেনাল্টি গোল করেছিলেন নেইমার। তখন তুরিনি নেইমারের গোল দেওয়া জমিয়ে উদযাপন করেন। যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে। শুধু তাই নয় নেইমারের স্বাক্ষরিত জার্সিতেও চুম্বন করেন তিনি।

জেসিকা তুরিনি ব্রাজিলের সাও পাওলোতে থাকেন। তিনি গো-কার্ট রেস করেন এবং সার্ফিং শুরু করেছেন। মডেলিংয়ের পাশাপাশি তার পরিবারের অন্তর্গত কোম্পানিতে যোগাযোগ ব্যবস্থাপক হিসাবে কাজ করেন তিনি।

নেইমারের নতুন প্রেম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় চলছে। এর আগেও বহু নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়ে খবর ছাপা হয়।

সূত্র: মার্কা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com