রবিবার, ১২:০২ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

গুজরাটে সড়ক দুর্ঘটনা নিহত ৯, আহত ৩২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ বার পঠিত

ভারতের গুজরাটে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো অন্তত ৩২ জন।

শনিবার সকালে গুজরাটের নাভাসরিতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নিয়েছে।

জানা গেছে, আহমেদাবাদ থেকে ভালসাদের দিকে যাচ্ছিল একটি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে বাসটির সংঘর্ষ হয়। এতে নয়জন নিহত হয়। এছাড়া আহত হন ৩২ জন।

আহতদের মধ্যে ১৭ জনকে ভালসাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ১৪ জনকে নেয়া হয়েছে নাভাসারির হাসপাতালে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতরন বলে জানিয়েছেন মেডিক্যাল টিম।

অভিযোগ রয়েছে, উল্টো দিক থেকে আসার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি প্রথমে ডিভাইডারের সাথে ধাক্কা লাগে। এরপর সামনে থেকে আসা বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। তবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশর কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

গুজরাটের অতিরিক্ত জেলা প্রশাসক কেতন যোশী বলেন, প্রাথমিক তদন্তকারীদের ধারণা প্রাইভেট কারের চালক হয়তো ঘুমিয়ে গেছিলেন। যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

এদিকে আহতদের চিকিৎসায় যাতে কোনো গাফিলতি না হয়, তার জন্য পদক্ষেপ সকল পদক্ষেপনেয়ার জন্য বলেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। এদিকে দুর্ঘটনায় শোক প্রকাশ করে টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com