বৃহস্পতিবার, ০৬:০৭ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি

জামায়াতের নেতাকর্মীদের বিন্দুমাত্র ছাড় নয়: ডিএমপি কমিশনার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ১৯১ বার পঠিত

রাজধানীতে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে থার্টিফার্স্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘জামায়াতে ইসলামী পুলিশের কাছ থেকে গণমিছিল করার অনুমতি নেয়নি। আমরা বিষয়টি খুব গুরুত্বসহকারে নিয়েছি। তারা বিনা অনুমতিতে মিছিল বের করে পুলিশের ওপর হামলা করেছে। তাদের হামলায় সিনিয়র পুলিশ কর্মকর্তাসহ আরও পুলিশ সদস্য আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘আমরা কঠোর অবস্থানে আছি। এভাবে বেআইনি কাজ করা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার বিষয়ে বিন্দুমাত্র কাউকে ছাড় দেওয়া হবে না।’

পুলিশের ওপর হামলার ঘটনার পেছনে গোয়েন্দা ব্যর্থতা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা নজরদারি ছিল না বিষয়টি এরকম নয়। আমারা কিছু তথ্য পেয়েছিলাম। তারা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে বায়তুল মোকাররমের সামনে থেকে মিছিল করবে। সেখানে আমাদের ডেপ্লয়মেন্ট ছিলো। কিন্তু তারা

গতকাল শুক্রবার রামপুরা আবুল হোটেলের সামনে থেকে মিছিল বের করে জামায়াতের নেতাকর্মীরা। সেখান থেকে মিছিলটি মৌচাক-মালীবাগে আসলে পুলিশ বাধা দেয়। তখন মিছিল থেকে পুলিশের ওপর হামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com